Cracking কি?
Cracking - হচ্ছে একটি টেকনিক যার মাধ্যমে কম্পিউটার সফটওয়্যার বা একটি কম্পিউটারের সিকিউরিটি ভেঙে ফেলা হয়। ক্র্যাকিং সম্পূর্ণ বেআইনী। সহজভাবে যদি বলি, প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্র্যাকিং বলতে বেআইনীভাবে অন্যের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়াকে বোঝায়।
অ্যাকাউন্ট Crack করতে কি কি প্রয়োজন?
আমরা যদি Netflix, Amazon Prime Video, Hulu - ইত্যাদি অ্যাকাউন্ট ক্র্যাক করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যেটি লাগবে সেটা হচ্ছে Desktop অথবা Laptop. মোবাইল দিয়ে ক্র্যাকিং সম্ভব নয়। ধরে নিলাম আপনার কম্পিউটার বা ল্যাপটপ আছে। এখন আপনার আরও ০৪ টি জিনিস লাগবে, যেমনঃ-
1.
RDP (Optional)
2.
Combo
3.
Config
4.
Proxy (Optional)
5.
Checker Tools.
RDP কি?
RDP - হচ্ছে Remote Desktop Protocol অর্থাৎ এটি হচ্ছে একটি ভার্চুয়াল কম্পিউটার। সহজভাবে বলতে গেলে RDP - এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার থেকে অন্য একটি দেশের কম্পিউটারের ফুল অ্যাক্সেসসহ ব্যবহার করতে পারবেন।
প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্র্যাকিং'এর জন্য RDP যে অবশ্যই লাগবে বিষয়টি এমন নয়। এজন্যই আমি পাশে অপশনাল লিখেছি। আপনি RDP - ছাড়াই আপনার কম্পিউটার থেকে অ্যাকাউন্ট ক্র্যাক করতে পারবেন। তবে আপনি যদি RDP - থেকে ক্র্যাকিং করেন তাহলে কিছু সুবিধা অবশ্যই পাবেন, যেমনঃ-
1.
RDP - তে ইন্টারনেট স্পিড বেশি হওয়ায় ক্র্যাকিং করতে অনেক কম সময় লাগবে।
2.
ক্র্যাকিং'এ ব্যবহৃত হওয়া টুলসগুলো সব ক্র্যাকড ভার্সন তাই টুলস'এ ম্যালওয়্যার থাকলে আপনার কম্পিউটার ম্যালওয়্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না।
3.
RDP - থেকে ক্র্যাকিং করলে আপনার রিয়েল আইপি লিক হবে না।
Combo কি?
Cracking - এর জন্য সর্বপ্রথম আমাদের Combo প্রয়োজন পড়বে। এখন কথা হচ্ছে এই Combo - টা আবার কি? Combo তেমন আহামরি কিছুই না বরং একটি (.txt) ফাইল মাত্র। এই (.txt) ফাইলের মধ্যে থাকে ব্যবহারকারীর Email এবং Password. একটি Combo ফাইলের মধ্যে অসংখ্য ইমেইল এবং পাসওয়ার্ড থাকতে পারে। এর সংখ্যা হতে পারে ০১ হাজার থেকে ০১ লাখ পর্যন্ত বা তার বেশিও হতে পারে। নিচের স্ক্রিনশট'টি লক্ষ্য করলে Combo - কেমন সেটা বুঝতে পারবেন।
Config কি?
Cracking - এর জন্য আমাদের দ্বিতীয় প্রয়োজনীয় জিনিসটি হচ্ছে এই Config - ফাইল। ওয়েবসাইট/টুলস অনুযায়ী Config আলাদা আলাদা হয়ে থাকে, যেমনঃ- Netflix এর জন্য আলাদা Config,
Hulu এর জন্য সম্পূর্ণ আলাদা কনফিগ এরকম একেক ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট Config থাকে। এই Config - টা আবার কি? সহজ ভাষায় কনফিগ হচ্ছে একটি ওয়েবসাইটের ব্যাক-এন্ড'এ চলা কিছু রিকোয়েস্ট। অর্থাৎ একজন ইউজার যখন কোনো একটি ওয়েবসাইটে তার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে তখন সেই ওয়েবসাইটের সার্ভারে একটি রিকোয়েস্ট যায়, সার্ভার থেকে ইমেইল এবং পাসওয়ার্ড ভেরিফাই করার পর ব্যবহারকারী তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। আবার যখন ইমেইল বা পাসওয়ার্ড ভুল হয় তখন এরর আসে। সার্ভারের এই রিকোয়েস্টগুলা দিয়েই একটি Config ফাইল বানানো হয়। কনফিগ এর কোয়ালিটির উপর ডিপেন্ড করে ক্র্যাকিং কতো ফাস্ট বা স্লো হবে।
Proxy কি?
Proxy সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। ক্র্যাকিং'এ প্রায় সব ওয়েবসাইটেই প্রক্সির দরকার পড়ে। তবে কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে Proxy ছাড়াই ক্র্যাকিং প্রসেস চালানো যায়। আবার কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে হাই কোয়ালিটি Proxy'র প্রয়োজন পড়ে, যেমন Netflix. নেটফ্লিক্স অ্যাকাউন্ট ক্র্যাক করতে হলে অবশ্যই হাই কোয়ালিটি প্রক্সি লাগবে এবং এগুলো আপনাকে কিনতে হবে। ফ্রী প্রক্সি দিয়ে নেটফ্লিক্স অ্যাকাউন্ট ক্র্যাক হবে না, তবে অন্যান্য অ্যাকাউন্ট ফ্রী প্রক্সি দিয়েই ক্র্যাক হবে।
Checker Tools কি?
প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্র্যাক করতে আমরা জানি প্রথমে দরকার পড়বে Combo ফাইল। আমরা জানি Combo এর মধ্যে ইমেইল এবং পাসওয়ার্ড থাকে। এখন আমরা চাইলে এই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নেটফ্লিক্স ওয়েবসাইটে গিয়ে লগইন করার মাধ্যমে অ্যাকাউন্ট ক্র্যাক করতে পারি। কিন্তু এগুলো ম্যানুয়ালি ইনপুট করে করতে গেলে অনেক সময় লাগবে এবং Combo ফাইলে থাকা সমস্ত ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে যে লগইন হবে এমনটাও না। তাই এরকম বারবার ভুল লগইন ইনফরমেশন দিলে নেটফ্লিক্স আপনার আইপি ব্লক করে দিবে।
আর এখানেই Checker Tools আপনার সমস্ত প্যারা দূর করবে।
Checker Tools - আপনার Combo ফাইলে থাকা সমস্ত ইমেইল এবং পাসওয়ার্ড একটি একটি করে লগইন করার চেষ্টা করবে এবং এটা খুব দ্রুত সম্পন্ন হবে। এর মধ্যে যে অ্যাকাউন্টগুলো সাকসেসফুলি লগইন হবে সেগুলো সে আলাদা করে ডিসপ্লে করবে। আপনাকে কিছুই করতে হবে না শুধু Checker Tools - গিয়ে আপনার Combo ফাইলটি লোড করবেন। তারপর আপনাকে Config লোড করতে হবে এবং শেষে Proxy লোড করে Start - এ ক্লিক করে দিলেই কাজ শেষ।
জনপ্রিয় কিছু Checker Tools -
1.
Open Bullet
2.
Storm
3.
SentryMBA
4.
SNIPR
Cracking প্রসেস কিভাবে শুরু করবেন?
প্রথমে আপনাকে Combo ফাইল ম্যানেজ করতে হবে। Combo আপনারা ইন্টারনেটের বিভিন্ন ফোরামে পাবেন অথবা নিজেরাও বানাতে পারেন। তারপর Config ফাইল ম্যানেজ করতে হবে। Config ও আপনারা বিভিন্ন ফোরামে পেয়ে যাবেন। অবশেষে প্রয়োজন পড়বে Proxy'র এবং এটাও আপনারা ফ্রী তে ইন্টারনেটে পাবেন। তারপর প্রয়োজন পড়বে আপনাদের Checker Tools এর।
সবকিছু ম্যানেজ হয়ে গেলে টুলস ওপেন করে প্রথমে Combo তারপর Config এবং সবশেষে Proxy লোড করে Start করে দিলেই ক্র্যাকিং শুরু হয়ে যাবে। Combo ফাইল যত বড় হবে তত বেশি সময় লাগবে ক্র্যাকিং সম্পন্ন হতে।
আজকে আমি কোনো টুলস এর স্ক্রিনশট দিলাম না কারণ আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন। তবে যদি আপনারা আগ্রহ দেখান তাহলে আমি আরেকটি পোস্ট লিখবো যেখানে আমি প্র্যাক্টিক্যালি দেখাবো কিভাবে/কোথা থেকে Combo, Config এবং Proxy পাবেন এবং সাথে চেকার টুলস ডাউনলোড লিংকও থাকবে।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
চলুন আজকের আর্টিকেল'এর মূল পর্ব শুরু করা যাকঃ
কিভাবে
Cracking শুরু করবেন?
আমি আগেই বলেছি ক্র্যাকিং করতে হলে আপনার একটি ডেস্কটপ/ল্যাপটপ এর প্রয়োজন পড়বে। তারপর আপনার সিকিউরিটি/ক্র্যাকিং প্রসেস ফাস্ট করতে প্রয়োজন পড়বে RDP এর।
আপনি যেহেতু এখন ক্র্যাকিং নতুন শিখছেন তাই RDP না থাকলেও চলবে।
আচ্ছা ধরলাম আপনার ডেস্কটপ/ল্যাপটপ আছে এবং আপনি ক্র্যাকিং শিখতে চান। তাহলে আপনার প্রথম যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে Combo এবং Config ফাইল। এই দুইটা ম্যানেজ হলে তারপর লাগবে Checker টুল যা দিয়ে ক্র্যাকিং প্রসেস চলবে।
সমস্যা নেই আজকে আমি বলবো আপনারা ক্র্যাকিং এর জন্য প্রয়োজনীয় ফাইলসগুলো কোথা থেকে পেতে পারেন এবং টুল লিংকও প্রোভাইড করবো।
Combo কি এবং কোথায় পাবেন?
ইতিমধ্যে যারা আমার আগের আর্টিকেল'টি পড়েছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন Combo আসলে কি। Combo হচ্ছে একটি .txt ফাইল যার মধ্যে অসংখ্য ইমেইল এবং পাসওয়ার্ড থাকে। এসব ইমেইল এবং পাসওয়ার্ডগুলো বিভিন্ন ওয়েবসাইটের ডাটাবেইজ ডাম্প করে কালেক্ট করা হয়। ডাম্প করা এসকল ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েই Netflix, Hulu,
Disney plus, Spotify ইত্যাদি অ্যাকাউন্ট ক্র্যাক করা হয়। এখন অনেকের মনে এমন প্রশ্ন আসতে পারে যে, Random ওয়েবসাইটের ডাটাবেইজ ডাম্প করে পাওয়া এসকল লগ-ইন ডিটেইলস দিয়ে কিভাবে Netflix, Hulu
বা Disney plus
এর মতো প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্র্যাক হয়? এর সহজ ব্যাখা হচ্ছে, পৃথিবীতে এমন অনেক সাদাসিধা মানুষ আছেন যারা একই ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে থাকেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। ক্র্যাকিং এর প্রধান কাজই হচ্ছে সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে Netflix, Hulu এর মতো বিভিন্ন সাইটে লগইন করার চেষ্টা করা। এভাবেই হিট আসে বা বলতে পারেন অ্যাকাউন্ট ক্র্যাকিং হয়।
Combo টাইপঃ-
Combo যে সবসময় ইমেইল এবং পাসওয়ার্ড এর হবে এমনটা নয়।
এটা ওয়েবসাইটের উপর নির্ভর করে। যেমনঃ Netflix এ লগইন করতে প্রয়োজন হয় ইমেইল এবং পাসওয়ার্ড এর। তাই যদি নেটফ্লিক্স অ্যাকাউন্ট ক্র্যাক করতে হয় আমাদের প্রয়োজন পড়বে ইমেইল এবং পাসওয়ার্ড টাইপ Combo. অনেক ওয়েবসাইট আছে যেখানে লগইন করতে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে হয়, আবার অনেক সাইট আছে যেখানে লগইন করতে নাম্বার এবং পাসওয়ার্ড ইনপুট করতে হয়। তাই আপনি যদি এমন একটা ওয়েবসাইটের অ্যাকাউন্ট ক্র্যাক করতে চান যেখানে লগইন করতে নাম্বার এবং পাসওয়ার্ড এর প্রয়োজন তাহলে অবশ্যই আপনাকে নাম্বার এবং পাসওয়ার্ড টাইপ Combo খুঁজতে হবে অথবা নিজে বানিয়ে নিতে হবে।
যদিও বর্তমানে সব জনপ্রিয় সাইটগুলোতে লগইন এর জন্য ইমেইল এবং পাসওয়ার্ড এর ব্যবহার হয়ে থাকে তাই ইমেইল এবং পাসওয়ার্ড টাইপ Combo ই অনেক বেশি জনপ্রিয়।
তাছাড়া
Combo এর কিছু কোয়ালিটি টাইপ রয়েছেঃ-
·
Public Combo
·
Private Combo[HQ-High Quality]
·
Mixed Combo
·
Country Specific Combo
·
Website Specific Combo
Public Combo কি?
Combo যেগুলো আপনারা ফোরাম অথবা টেলিগ্রাম গ্রুপ থেকে পাবেন এগুলোর সবই পাবলিক Combo ফাইল। পাবলিক মানে হচ্ছে এগুলো সবাই ব্যবহার করে। এই Combo ফাইলগুলো সাধারণত কিছু টুল দিয়ে জেনারেট করা হয়। এগুলো অটোমেটিক টুলের সাহায্যে তৈরী হয় জন্য এগুলোকে পাবলিক বা লো-কোয়ালিটি Combo বলা হয়।
Private Combo [HQ-High Quality] কি?
Private বা High Quality Combo যে গুলো ম্যানুয়ালি বানানো হয় অর্থাৎ এগুলো টুলস এর মাধ্যমে অটোমেটিক জেনারেট হয় না। প্রথমে হাই কোয়ালিটি কি-ওয়ার্ড বাছাই করে সেই কি-ওয়ার্ড দিয়ে হাই কোয়ালিটি'র ডর্কস বানানো হয়। তারপর সেই ডর্কস দিয়ে হাই কোয়ালিটি'র সব লিংকস জেনারেট করা হয়। তারপর সেই লিংক ডাম্পার টুল'এ দিয়ে ডাটাবেইজ থেকে ইমেইল এবং পাসওয়ার্ড ডাম্প করা হয়। Private
Combo বানাতে গেলে পরিশ্রম একটু বেশি হয় ঠিকই কিন্তু অ্যাকাউন্ট ক্র্যাক বেশি হয়। অনেকেই আছেন যারা এসব Combo বিক্রি করে থাকেন।
প্রাইভেট বা হাই কোয়ালিটি Combo ক্র্যাকিং এর জন্য সবচেয়ে ভালো। এই Combo থেকে অনেক বেশি হিট আসে মানে বেশি অ্যাকাউন্ট ক্র্যাক হয় অন্যান্য পাবলিক Combo এর তুলনায়।
Mixed Combo কি?
Combo সাধারণত একটি নির্দিষ্ট সাইটের জন্য বানানো যায় আবার একসাথে অনেকগুলো সাইটের জন্যও বানানো যায়। একসাথে অসংখ্য ওয়েবসাইটের কি-ওয়ার্ড দিয়ে যখন কোনো Combo বানানো হয় তখন সেটাকে Mixed Combo বলে। যদি একটি কম্বো Netflix, Hulu, Hotstar এই তিনটির কি-ওয়ার্ড দিয়ে বানানো হয় তাহলে সেটা Mixed Combo
এর মানে এই Combo ফাইল দিয়ে একসাথে Netflix, Hulu এবং Hotstar এর অ্যাকাউন্ট ক্র্যাক করা যাবে।
Country Specific Combo কি?
Combo বানানোর সময় একটি নির্দিষ্ট দেশকে টার্গেট করে বানানো যায়। যখন কোনো একটি দেশকে টার্গেট করে Combo বানানো হয় তখন সেটাকে Country Specific Combo বলে। যেমন Netflix হচ্ছে একটি ইন্টারন্যাশনাল স্ট্রিমিং সাইট মানে বিভিন্ন দেশের মানুষ এটি ব্যবহার করে থাকে। কিন্তু আপনি চাচ্ছেন আমেরিকায় যারা নেটফ্লিক্স ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট ক্র্যাক করতে। এমন সময় আপনি চাইলে শুধুমাত্র আমেরিকার জন্য একটি Combo বানাতে পারেন।
Website Specific Combo কি?
যখন একটি Combo একটি নির্দিষ্ট সাইটের জন্য বানানো হয় সেটাকে Website specific combo বলে। যেমন আমি চাচ্ছি শুধুমাত্র Hotstar এর অ্যাকাউন্ট ক্র্যাক করতে। এখন আমি শুধুমাত্র Hotstar এর কি-ওয়ার্ড ব্যবহার করে একটি Combo বানালাম যার মাধ্যমে শুধু Hotstar অ্যাকাউন্ট ই ক্র্যাক হবে।
Combo যেখানে পাবেনঃ-
আমি আগের আর্টিকেলে বলেছিলাম এগুলো আপনারা অনলাইন বিভিন্ন ফোরাম এবং টেলিগ্রাম গ্রুপ থেকে পেতে পারেন। আমি এই আর্টিকেলে একটি টেলিগ্রাম গ্রুপ এবং একটি ফোরাম লিংক দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা সেগুলো ডাউনলোড করতে পারবেন।
এরকম আরো অনেক ফোরাম এবং গ্রুপ ইন্টারনেট এবং টেলিগ্রামে আছে যেগুলো আপনাদেরই রিসার্চ করে বের করে নিতে হবে। তবে আপনি যদি একজন সত্যিকারের ক্র্যাকার হতে চান বা অন্য কারো উপর নির্ভর করে চলতে অপছন্দ করেন তাহলে অবশ্যই আপনার উচিত নিজে Combo বানানো শেখা।
উপরে দেওয়া টেলিগ্রাম/ফোরাম লিংক থেকে আপনি চাইলে এক বা একাধিক Combo ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা Combo আপনার পিসি'র ডাউনলোড ফোল্ডারেই রাখুন।
আমি আাবারও বলছি এসকল পাবলিক Combo দিয়ে যদি আপনি ক্র্যাকিং করতে যান তাহলে এটা স্বাভাবিক যে আপনি হিট কম পাবেন। মানে হচ্ছে কম অ্যাকাউন্ট ক্র্যাক হবে। এটা আসলে ব্যাপার না কারণ আপনি নতুন ক্র্যাকিং শিখতেছেন, শেখাটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত। তারপর আপনাকে আটকায় সাধ্য কার?
Config কি এবং কোথায় পাবেন?
প্রথম আর্টিকেলে আমি কনফিগ সম্পর্কে আলোচনা করেছি। কনফিগ হচ্ছে একটি ওয়েবসাইটের ব্যাক-এন্ড'এ চলা কিছু রিকোয়েস্ট। ক্র্যাকিং এর জন্য কনফিগ অনেক গুরুত্বপূর্ণ। কনফিগ যদি ভালো মানের হয় তাহলে ক্র্যাকিং অনেক ফাস্ট হয়। ভালো মানের কনফিগে CPM অনেক বেশি থাকে। CPM যতো বেশি হবে তত দ্রুত অ্যাকাউন্ট চেক/ক্র্যাকিং হবে। কনফিগ চাইলে নিজেও বানানো যায় তবে এর জন্য কোডিং জ্ঞান প্রয়োজন। ভালো মানের কনফিগ বানিয়ে সেটা বিক্রিও করা যায়। একটি কনফিগ এর কোডিং কেমন হয় নিচের স্ক্রিনশট'টি দেখলে ধারণা পাবেন।
আমি টুলস'এর সাথে কিছু কনফিগও আপনাদের দিয়ে দেবো যেগুলো দিয়ে আপনারা শেখা শুরু করতে পারবেন। তবে আপনারা উপরে দেওয়া ফোরাম লিংকে গেলেও কনফিগ পেয়ে যাবেন।
Config এর ধরণঃ
আগের আর্টিকেলে আমি আপনাদের Checker টুলস সম্পর্কে বলেছি। জনপ্রিয় কিছু Checker টুলস এর মধ্যে রয়েছেঃ
·
Openbullet
·
Silverbullet
·
Storm
ইত্যাদি আরও কিছু চেকার টুলস আছে। এসব টুলস এর জন্য Config আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটা চেকার টুলস এ আলাদা আলাদা কনফিগ ব্যবহার করতে হয়। যেমনঃ
Openbullet এর একটি ভার্সন আছে যেটা হচ্ছে Anomaly ভার্সন।
এই ভার্সন'এ শুধু .anom এক্সটেনশন যুক্ত কনফিগ ই ব্যবহার করতে হবে।
Openbullet এর অন্য আরেকটি ভার্সন আছে যেটা loli ভার্সন।
এই ভার্সন'এ শুধু .loli এক্সটেনশন যুক্ত কনফিগ ফাইল ব্যবহার করতে হয়।
তাছাড়া Silverbullet এর জন্য .svb এবং Storm এর জন্য .sccfg ব্যবহার করতে হয়। Silverbullet এর কনফিগ Storm এ চলবে না, Storm এর কনফিগও Silverbullet এ চলবে না। নির্দিষ্ট ভার্সন/টুলস এর জন্য নির্দিষ্ট কনফিগ ব্যবহার করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি।
Proxy কি এবং কোথায় পাবেন?
নেটফ্লিক্স এর মতো সিকিউরড অ্যাকাউন্ট ক্র্যাকিং এর জন্য আপনাদের অবশ্যই হাই কোয়ালিটি পেইড প্রক্সি'র প্রয়োজন পড়বে।
তবে অন্যান্য সকল সাইটের জন্য যেমন Nord Vpn,
Hoichoi, Altbalaji ইত্যাদি অ্যাকাউন্ট ক্র্যাকিং এর জন্য ফ্রী প্রক্সি দিয়েই কাজ হয়ে যাবে। আমি নিচে দুইটা ওয়েবসাইট দিচ্ছি যেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফ্রী অথবা পেইড প্রক্সি কালেক্ট করতে পারেন।
আপাতত আপনারা ফ্রী প্রক্সি ব্যবহার করবেন। এর জন্য Proxyscrape ওয়েবসাইটে প্রবেশ করুন এবং উপরে দেখবেন Freebies লেখা অপশনে হোভার/ক্লিক করলে Free Proxy List
নামের একটা অপশন পাবেন ঐখানে ক্লিক করুন।
তিন ধরনের প্রক্সি দেখতে পাবেন যেমনঃ Http, Socks4 এবং Socks5. এখান থেকে যেকোনো একটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি Http প্রক্সি ব্যবহার করতে চান তাহলে দেখবেন সেখানে Timeout নামে একটা অপশন আছে ঐ টা বাম দিকে টেনে কমিয়ে সর্বনিম্ন 250 এবং সর্বোচ্চ 550 এর মধ্যে যেকোনো একটি রাখবেন।
নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ
তারপর নিচে দেখুন Share লেখা আছে ঐখানে ক্লিক করুন। তারপর স্ক্রল করে নিচে আসলে প্রক্সি লিস্টসহ Download অপশন পাবেন ঐখানে ক্লিক করে প্রক্সি ডাউনলোড করে নিন।
Combo, Config এবং Proxy ডাউনলোড করার পর আপনারা ক্র্যাকিং এর জন্য প্রায় প্রস্তুত। এখন শুধু আপনাদের প্রয়োজন টুলস এর। টুল রান করে কম্বো, কনফিগ এবং প্রক্সি অ্যাড করে Start করে দিলেই ক্র্যাকিং শুরু।
আজকের এই আর্টিকেল এ পর্যন্তই শেষ। আগামী আর্টিকেলে আপনাদের টুল লিংকসহ কিভাবে টুলস'এ সব অ্যাড করবেন এবং প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্র্যাক করবেন সেটার পুরো প্রক্রিয়া ধাপে ধাপে দেখাবো। আমি আজকেই এতো বিস্তারিত না লিখে আপনাদের টুল ব্যবহার করা শেখাতে পারতাম। কিন্তু এমনটা করলে আপনারা অনেক কিছুই বুঝতেন না। তাই আমি ডিটেইলসে সব আলোচনা করে নিলাম। এগুলো আয়ত্ত করতে পারলেই আপনি একজন ভালো ক্র্যাকার হয়ে উঠতে পারবেন।
আজকের আর্টিকেলের কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা ক্র্যাকিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। আমি সবার প্রশ্নের উত্তর দিবো ইনশাআল্লাহ।
Comments
Post a Comment